সর্বশেষ সংবাদ ::

অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতিকে বহিষ্কার করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলামের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার উপহার টাওয়ারে সেফালী কনভেনশন সেন্টারে সংগঠনটির জরুরি তলবী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। কমিটিতে মিজানুর রহমানকে আহবায়ক, আমিরুল ইসলামকে যুগ্ম আহবায়ক, শফিকুল ইসলাম শফি, আবুল কালাম আজাদ ও এনামুল হককে সদস্য করা হয়েছে।

Check Also

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সাত আসনে সমান বরাদ্দ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *