সর্বশেষ সংবাদ ::

কাহালু সদর ইউনিয়ন পরিষদের প্রায় ১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

কাহালু সদর ইউনিয়ন পরিষদের প্রায় ১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

 

বগুড়া সংবাদ :  বগুড়ার কাহালু সদর ইউনিয়ন পরিষদে ২০২৪- ২৫ অর্থ বছরের ৯৩ লাখ ৬’শ ৪২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন। উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু সদর ইউ পির সচিব মো. মনজুরুল হক, ইউ পি সদস্য সীমা বেগম, মমতাজ বেগম, মেরিনা বেগম,আব্দুর রহিম তালুকদার, মাখছুদুর রহমান খান বাবুল, আছমা খাতুন, আমিরুল ইসলাম, বেলাল হোসেন, নওশাদ আলম, নুরুজ্জামান তালুকদার সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাদাত এর নেতৃত্বে বগুড়া ২ শিবগঞ্জে ধানের শীষের গনসংযোগ

  বগুড়া সংবাদ  : রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  ,বগুড়া) : কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *