সর্বশেষ সংবাদ ::

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ : দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবির বগুড়া মহানগরী সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মফিজ পাগলার মোড় থেকে বের হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর সভাপতি শফিকুল ইসনলাম শফিক, সেক্রেটারী সজিবুল ইসলাম সজিব, নাইমুর রহমান। আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন,  আল জাবের হক্কানী, আবুল কাশেম, মনিরুজ্জামান লিটন, রিফাত হাসান প্রমুখ।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অব্যাহত অপতৎপরতা চলতে দেয়া যায়না। ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগের ক্যাডাররা এখনো বিভিন্ন স্থানে নানা ছদ্মবেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরেও ছাত্রলীগ সন্ত্রাসীদের প্রকাশ্যে ও গোপনে মিছিল, গুপ্ত হামলা এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তাও পুলিশ নিশ্চুপ। বক্তারা দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজপথে অরাজকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Check Also

গাবতলীতে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : ‎বগুড়ার গাবতলীতে প্রায় ১৬ কোটি ১২ লাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *