সর্বশেষ সংবাদ ::

শ্রমিক নেতা লিটন শেখ বাঘার জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা

বগুড়া সংবাদ : শ্রমিক নেতা লিটন শেখ বাঘার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আটটায় বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে লিটন শেখ বাঘাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে অতিথিদের সঙ্গে নিয়ে তিনি কেক কাটেন।
এ সময় শ্রমিক নেতারা লিটন শেখ বাঘার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে লিটন শেখ বাঘা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শ্রমিকদের পাশে থেকে তাঁর এ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যসচিব মিজানুর রহমান মিঠু ,
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পুটু, জাতীয়তাবাদী প্রযুক্তি দল বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন হোসেন, শ্রমিক নেতা মাসুদ রানা, বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি সেলিম লস্কর , শ্রমিক নেতা মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Check Also

তিন বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

  বগুড়া সংবাদ : তিন বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *