সর্বশেষ সংবাদ ::

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকে কুপিয়ে আহত

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকে কুপিয়ে আহত

বগুড়া সংবাদ  : তুচ্ছ ঘটনায় বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাসেল মন্ডলকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা৷ শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার ছোট কুমিড়া এলাকায় এ ঘটনা ঘটে৷তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। আহত রাসেল বগুড়া শহরের নিশিন্দারা এলাকার প্রয়াত রফিকের ছেলে।

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, রাসেল ছোট কুমিড়া এলাকায় একটি সালিশের জন্য গিয়েছিলেন। সেখানে তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা হয়। এর জেরে স্থানীয় যুবক তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে৷

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *