সর্বশেষ সংবাদ ::

বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  :

বগুড়া নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ রুবি আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম নুরুল এরফান, বগুড়ার সিভিল সার্জন ডা. মো. ফারজানুল হক, মোহাম্মদ আলী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আনোয়ারা খাতুন, বগুড়া নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ মো. নাজিয়া খাতুন এবং জেলা পাবলিক হেলথ নার্স মোছা. রোজিনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের নার্সিং পেশার মর্যাদা, দায়িত্ব ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দক্ষ ও মানবিক নার্স হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমান চিকিৎসা ক্ষেত্রে কাজ করে চলেছেন, নিজেরা নিজেদের তৈরী করেন, সরকারে সদিচ্ছার অভাব নেই,ফেসবুক বাদ দিয়ে আসল বইয়ের দিকে তাকান,ইন্টারনেটে ভাল দিক গুলো নিয়ে কাজ করেন।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবার পাশাপাশি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে কর্মজীবনে এগিয়ে যেতে হবে নবীন শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান  আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Check Also

সোনাতলায় রেলস্টেশনে অবশেষে আন্তঃনগর বুড়িমারী ট্রেন যাত্রাবিরতী উদ্বোধন হতে যাচ্ছে

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলা নাগরিক কমিটি তথা জনগণের দীর্ঘদিনের দাবীর পেপ্রক্ষিতে ও স্থানীয় এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *