

বগুড়া সংবাদ : বগুড়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর সকালে বগুড়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও ভিপি খায়রুল বাশার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোস্তম আলী, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা।
বগুড়া কলেজের সভাপতি আদিল শাহরিয়ার গর্কির সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম মঈন উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের শিক্ষাজীবনে মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের* সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা