সর্বশেষ সংবাদ ::

কাহালুতে আরআরএমইপি প্রকল্পে মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মুক্তার হোসেন খান, জামগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নছার উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন এবং পাইকড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ঘটুসহ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক ও আবেদনকারী নারীরা।
সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাহালু উপজেলার ৯টি ইউনিয়নের আবেদনকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে ১০ জন করে মোট ৯০ জন মহিলা কর্মী নির্বাচিত করা হয়েছে।

Check Also

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *