সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় সড়কে অবৈধভাবে বালু রাখার অভিযোগ, ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

 

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে অবৈধভাবে বালু রাখার কারণে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ছাত পাইকপাড়া এলাকায় আক্কাস আলীর চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত মোজাফফর হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেবীশাওল গ্রামের মোজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য মোজাফফর বাড়ি থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে দুপচাঁচিয়া উপজেলার ছাত পাইকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর অবৈধভাবে বালু রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এতে সিএনজিচালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Check Also

সারিয়াকান্দি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সুজন মাহমুদ বাবু

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দি পৌর যুবদলের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে তরুণ যুবনেতা সুজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *