

বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ট্রেনিং সেন্টার, ইসলামপুর (হরিগাড়ি) এলাকায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
শিবিরের উদ্বোধন করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামসু। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, সড়ক সম্পাদক জিয়া রহমান, এছাড়া মনিরুজ্জামান মনির, আসলাম, আলিম, আপেল, হানিফ ও স্বপনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এ চক্ষু শিবিরে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শ্রমিকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা