সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের পেশাজীবি থানা রুকন সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া কলোনীস্থ শাহওয়ালী মিলনায়তনে মহানগর জামায়াতের পেশাজীবি থানা কমিটির রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সম্মেলনে কুরআনের দারস পেশ করেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ। আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন তরফদার, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছেন নিজ নিজ কর্মক্ষেত্রে ইসলামের ন্যায়পরায়ণতা, ইনসাফ ও মানবতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। রুকনদের নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, আত্মশুদ্ধি অর্জন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দেশের যেকোনো সংকটে, জনকল্যাণমূলক কাজে এবং অধিকার আদায়ের আন্দোলনে পেশাজীবী সমাজকে বুদ্ধিবৃত্তিক ও নৈতিক নেতৃত্ব দিতে হবে। পরে পেশাজীবি থানা আমীর নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

Check Also

দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ভাইফোঁটা উৎসব উদযাপন

বগুড়া সংবাদ : ১১ নভেম্বর বুধবার কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উপজেলার বিভিন্ন এলাকায় এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *