সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ার তালোরায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে কৃষি সচিব

বগুড়া  সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোরায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় তিনি তালোরা রেলস্টেশনের পশ্চিমে রেললাইনের উত্তর পাশে নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্ম সচিব কামরুল হাসান, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক (ডিডি) সাহেল মো. শামসুদ্দিন ফিরোজ, অতিরিক্ত পরিচালক (বগুড়া অঞ্চল) আব্দুল ওয়াদুদ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কৃষি সচিব সম্ভাব্য ইপিজেড এলাকার নকশা ও সার্বিক পরিকল্পনা পর্যবেক্ষণ করেন।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তালোরায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (ইপিজেড) স্থাপন করা গেলে এ অঞ্চলের বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
পরিদর্শন শেষে কৃষি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *