সর্বশেষ সংবাদ ::

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে বগুড়ায় ছাত্রশিবিরের র‌্যালী

বগুড়া সংবাদ : জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরের উদ্যোগে জুলাই অভ্যুত্থান-২৪ এর ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ আসর র‌্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে শহীদ খোকন পার্কে গিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন মিসেস সাজেদা সামাদ এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ ড. আব্দুল আজিজ, এনসিপি বগুড়া জেলা সভাপতি ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন জোবায়ের, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসির মোহাম্মাদ তোহা প্রমুখ। বিকেলে শিশুযধের চিত্রাংকন প্রতিযোগিতা ও রাতে জুলাই আন্দোলনের ডকুমেন্টারী প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বরেন, একটি আদর্শ ছাত্র সমাজ গঠনে ছাত্রদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। তিনি বলেন, ছাত্রদের শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের আস্থা অর্জন করতে হবে এবং ইসলামের সৌন্দর্য ছাত্রদের সামনে বাস্তবভাবে তুলে ধরতে হবে। তিনি সংগঠনের সকল জনশক্তিকে নিজ নিজ শিক্ষা প্রকিষ্ঠানে ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Check Also

বগুড়ায় সাজেদা সামাদ এমপি ক্রীড়া সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ  :  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের পক্ষ থেকে রবিবার দুপুরে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *