সর্বশেষ সংবাদ ::

এমপি মোরশেদ মিল্টন ও পিএস এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ‎‌(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী -শাহজাহানপুর আসনের এমপি মোরশেদ মিলটন এবং পিএস,র বিরুদ্ধে বিগত কয়েক দিন যাবত ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আর ইসলাম রিপন। সংবাদ সম্মেলনে তিনি বলেন মিথ্যাভাবে যারা মাননীয় এমপি ও তার পিএস,র বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মান সম্মান ক্ষুণ্য করছে। ডিজিটাল পদ্ধতিতে তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, মনজুর মোরশেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Check Also

কাহালুতে ৫ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মাশরাফ হাসান

বগুড়া সংবাদ : ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *