সর্বশেষ সংবাদ ::

বগুড়া চেম্বারে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতি।
সোমবার বগুড়া শহরে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম, এস আর প্রিন্টার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মুঞ্জু, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম এবং বগুড়া জেলা তৃণমূল দলের সভাপতি আব্দুল বারী।
অনুষ্ঠানে বক্তারা অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর সফলতা কামনা করেন। পাশাপাশি বগুড়ার ব্যবসা-বাণিজ্য, শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নে তিনি কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

কাহালু তাইরুনছা পাইলট বালিকা উচ বিদ্যালয়র শিক্ষাথীদর মধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  :  শনিবার বগুড়ার কাহালু তাইরুনছা পাইলট বালিকা উচ বিদ্যালয়র ৬ষ্ঠ, ৭ম ও ৮ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *