সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত জামায়াত নেতা পাপ্পার মৃত্যু

বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়ায় পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি স¤্রাট আকন্দ পাপ্পা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার (৪ জুলাই) রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে (বর্তমানে Evercare Hospital Dhaka) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তিনি সদর ইউনিয়নের ভেলুরচক গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের মা জেসনা বেগম গত ২৮ জুন একই গ্রামের আব্দুল করিমসহ ১১ জনের নাম উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জুন দুপুরে জমি মাপজোক নিয়ে স¤্রাট আকন্দ পাপ্পার চাচা আব্দুল করিমের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আব্দুল করিম ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে পাপ্পা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে পাপ্পা, তার বাবা রফিকুল ইসলাম ও মা জেসনা বেগম গুরুতর আহত হন।
আহতদের প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে পাপ্পাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *