সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় পাঠকনন্দিত দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি অরবিন্দ কুমার দাস এবং সঞ্চালনা করেন ক্লাব সদস্য আজিজুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরুখ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাজমিলুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুস সালাম, আবু কালাম আজাদ, এম.ডি. শিমুল, গোলাম মুক্তাদির সবুজ, আবু আব্দুল্লাহ প্রিন্স এবং আখতারুজ্জামান তুহিন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

দুপচাঁচিয়ায় জুলাই শহীদ দিবস পালন

বগুড়া সংবাদ : জুলাই শহীদ দিবস দুপচাঁচিয়া উপজলা প্রশাসনর আয়াজন পালন করা হয়ছ। এ উপলক্ষ ১৬জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *