সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: “মাদককে না বলি, জীবনকে ভালোবাসি” এই শ্লোগানকে সমনে রেখে গত শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুতে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে এক র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কাহালু রেলওয়ে বটতলায় অলোচনা সভা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওঃ রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর আলহাজ্ব আব্দুস শাহীদ খান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা জামায়াতে সহ-সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু পৌর জামায়াতে সেক্রেটারী হাফেজ মো.নজরুল ইসলাম সাইফুল, জামায়াতনেতা আলহাজ্ব মো. জহুরুল ইসলাম, আলহাজ্ব আবু দাউদ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আল আমিন, কাহালু পৌর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শাকিল আহম্মেদ, সহ-সভাপতি পাভেল রহমান, সেক্রেটারী তৌফিকুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম সহ স্থানীয় জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Check Also

এসএসসি পরীক্ষায় দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবারও শীর্ষে

  বগুড়া সংবাদ  : এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এবারও সাফল্যের শীর্ষে রয়েছে বিয়াম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *