সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়ার চারমাথাস্থ জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরীর উদ্যোগে পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি এজাজ আহমেদ আসলাম। পরিবহন শ্রমিক ফেডারেশনের  সাধারণ সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান ও নুর আলমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া মহানগরীর সভাপতি মো. আজগর আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি মো. মনজুরুল ইসলাম বাবু।
আরোও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক  ইকবাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বগুড়া মোটচর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল সহ নেতৃবৃন্দ ।
শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, পরিবহন খাতের শ্রমিকদের অধিকার, কল্যাণ, পেশাগত নিরাপত্তা দেওয়ার জোর দাবী জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু ও বাজেটে শ্রমিক উন্নয়নে বরাদ্দ দেওয়ার জোর দাবী জানানো হয়।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *