সর্বশেষ সংবাদ ::

নব-নির্মিত কাহালুর কাশিমালা কুবা কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্বোধন করলেন এম পি আলহাজ্ব মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : শুক্রবার বাদ জুম্মা বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামে নব-নির্মিত কাশিমালা কুবা কেন্দ্রীয় জামে মসজিদের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ডক্টর মো. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন প্রামানিক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ আখতারুজ্জামান তুহিন, কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, বীরকেদার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, বিএনপিনেতা শফিক তালুকদার, আলহাজ্ব আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আজিজার রহমান বাবলু, সৈয়দ খিজির হায়াত মুসা, আব্দুর ওয়াহেদ, আনোয়ার হোসেন রিদয়, শাহ জালাল, সাবেক ইউ পি সদস্য দুলাল হোসেন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব-নির্মিত কাশিমালা কুবা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ক্যাশিয়ার রফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসুল্লীবৃন্দ।

Check Also

ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

বগুড়া সংবাদ: ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় এক অজ্ঞাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *