সর্বশেষ সংবাদ ::

কাহালু সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মুখ আলহাজ্ব মো. আব্দুল করিম

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে যখন চলছে আলোচনা, ঠিক তখনই নতুন মূখ হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মো. আব্দুল করিম।
ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও জনসমাগমস্থলে তার সম্ভাব্য প্রার্থীতা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কারণে আলহাজ্ব মো. আব্দুল করিম ধীরে ধীরে গ্রহণযোগ্য ও পরিচিত মুখে পরিনিত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করে আসছেন। সুখে-দুখে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেওয়া এবং তৃণমূল পর্যায়ে নিয়মিত গণ-সংযোগের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে আস্থা অর্জন করেছেন বলে অনেকেই মনে করেন। কাহালু সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তার প্রতি দিনদিন সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। অনেকেই মনে করছেন আলহাজ্ব মো. আব্দুল করিম নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে।
এলাকার মোবারক আলী সহ শতাধিক প্রবীণ ব্যক্তি জানান, আলহাজ্ব মো. আব্দুল করিম সবসময় সাধারণ মানুষের মিশে চলেন এবং মানুষের সমস্যা শোনার চেষ্টা করেন। ফলে ইউনিয়নের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে প্রবীণ ব্যক্তি ও তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতবাচক আলোচনা লক্ষ্যে করা যাচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে আলহাজ্ব মো. আব্দুল করিম বলেন, আমি ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। জনগণ এবং দল যদি আমাকে সুযোগ দেয়, তাহলে কাহালু সদর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সেবামুলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

Check Also

ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

বগুড়া সংবাদ: ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় এক অজ্ঞাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *