সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৭ মে রোববার রাতে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দীন ফকিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী।
এসময় আরও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, পরিমল চৌধুরী, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার দাস, গোলাম রব্বানী মহলদার, মাসুদ পারভেজ, সহ-সভাপতি নূরুল ইসলাম ও শাহজাহান আলী, পর্যটন সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, সাংগঠনিক সম্পাদক এরশাদুল মহলদার, তথ্য ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে ক্লাবের সাবেক সদস্য মরহুম অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল হামিদ রুবেল, শিক্ষক খান খোদাদাদ খোকাসহ ক্লাবের সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
এসময় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ববিদ্যালয় ক্লাবের দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Check Also

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল

  বগুড়া সংবাদ : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *