বগুড়া সংবাদ : ২০১৩ সালে ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে গণহত্যায় শহীদদের স্মরণে মঙ্গলবার রাতে বগুড়া পৌর পার্ক মসজিদে হেফাজতে ইসলাম বগুড়া মহানগরীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামিল মাদরাসার সহকারী পরিচালক ও হেফাজতে ইসলাম বগুড়া মহানগরীর পরিচালক আতাউল্লাহ নিজামীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারবালা মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা ফজলুল করিম রাজু, খেলাফত মজলিশের জেলা আমীর মুফতি মাওলানা মামুন রহমানী, মুফতি মাওলানা আব্দুল ওয়াহেদ, মুফতি মাওলানা ফজলুল করিম সিরাজী, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মোজাম্মেল হক। বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে স্বৈরাচার হাসিনা সরকার শাপলা চত্বরে রাতের গভীরে হেফাজতে ইসলামের ঘুমন্ত, তাহাজ্জুদ ও জিকিররত নিরিহ নেতাকর্মীদের উপর পৈচাশিক গণহত্যা চালিয়ে অসংখ্য নেতা কর্মীকে শহীদ করেছে। গত ১৩ বছরেও এ হত্যাকান্ডের কোন বিচার হয়নি। আমরা বর্তমান সরকারের নিকট এ গণহত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবী ও হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। একই সাখে খুনি হাসিনাসহ সকল আসামীর ফাঁসি কার্যকর করার দাবি জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
