সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার সন্ধ্যায় (৪ মে) বিএনপির কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক শ্রী বিজয় কুমার, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারী, সদস্য কালু চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Check Also

বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় ৬জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ : র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৩ গাইবান্ধার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পৃথক দুটি হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *