সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়ন, উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল ৭টায় শহরের বিভিন্ন এলাকা থেকে সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা সংগঠনের কার্যালয়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্মসধারণ সম্পাদ সাইদুল কবির।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম,বগুড়া জেলার লেস শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা।

অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এমদাদুল হক সাঈদ, সহ-সাধারণ সম্পাদক শ্রী বিজয় কুমার, সাংগঠনিক সম্পাদক শ্রী কালু কুমার দাস, অর্থ সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারী, ধর্মীয় সম্পাদক মুশফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক রিপন পোদ্দার, সদস্য মাহমুদুল আলম সৈকত, সদস্য শ্রীকৃষ্ণ, আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Check Also

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ধুনটে ডা. শফিকুর রহমান

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *