সর্বশেষ সংবাদ ::

আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির রহমান, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, জেলা মহিলা দলের সহ সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দীন, সাংবাদিক জিললুর রহমান, মনছুর আলী, আবু হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম সোহাগ প্রমূখ।

Check Also

ধুনটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল! ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে তিনটি শিক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *