সর্বশেষ সংবাদ ::

সোনাতলা হাসপাতালে ডায়রিয়ায় তিনদিনে ১৬ জন ভর্তি

 

বগুড়া সংবাদ :  ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়ায় গত তিন দিনে ১৬ জন রোগী আক্রান্ত হয়ে বগুড়ার সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ৪ জন। হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় সাইফুল ইসলাম (৫০), ছালমা বেগম (৩০), হাসনা বেগম (৪৫), হাজেরা বেগম (৬০), তুবা খাতুন (১), সোহাগী বেগম (২৮), দিলরুবা বেগম (৩৮), আবু মুসা (২০), আয়েশা খাতুন (৯ মাস), শরিফ মিয়া (১৩), রুশাইবা (১০ মাস), হাবিবা খাতুন (৯ মাস), আব্দুল লতিফ (৬৮),পাঠানপাড়া গ্রামের আলম বাদশা (৫২), করমজা গ্রামের তাকরিম (৪) ও কামারপাড়া গ্রামের রাশেদা বেগম (৪৫) ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্তÍ এই তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত ভর্তির সংখ্যা দাঁড়ায় ১৬ জন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমীন কবিরাজের সাথে কথা বললে তিনি জানান বর্তমানে হাসপাতালে ডায়রিয়ায় ভর্তির সংখ্যা আমার জানা নেই। তবে এ রোগ প্রতিরোধের জন্য কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন সরবরাহ রয়েছে,সংকট নেই। ডায়রিয়া রোগী আলম বাদশা ও রাশেদা বেগম জানান কলেরা স্যালাইন-সহ অন্যান্য ওষুধ হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে। দোকান থেকে কিনতে হয় না।

Check Also

বগুড়ার গাবতলী বিএনপি নেতা আতিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ( জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গাবতলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *