সর্বশেষ সংবাদ ::

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন: অ্যাডভোকেট নাজমুল হুদা পপন চেয়ারম্যান ও শ্রমিক নেতা লিটন শেখ বাঘাকে সদস্য সচিব

বগুড়া সংবাদ : বগুড়া ফল ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং রাজ-২৩৬৯)-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সংবিধান মোতাবেক নির্বাচন কার্যক্রম সম্পন্ন করবে। একই সঙ্গে তারা ভোটার তালিকা যাচাই-বাছাই করে সদস্যদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। উক্ত নির্বাচন পরিচালনা কমিটি ১ এপ্রিল বুধবার সন্ধ্যা সাতটায় সমিতির কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
গঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন
বিশিষ্ট আইনজীবী বগুড়া বার সমিতির সদস্য অ্যাডভোকেট ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সভাপতি নাজমুল হুদা পপন। সদস্য সচিব করা হয়েছে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘাকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মুনছুর রহমান, সমিতির সদস্য মোঃ আকতার হোসেন প্রামাণিক এবং সোনা দাস। ২৯ মার্চ রবিবার রবিবারের
সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মোঃ তুষার এক যৌথ স্বাক্ষর এর মাধ্যমে দায়িত্ব প্রদান করেন।

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *