সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৮শ’ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ খাঁন মার্কেটের ঔষুধ ব্যবসায়ী আপেল গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৮শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ (মাদক) আপেল মাহমুদ (৩৬) নামে এক ঔষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত পৌনে ৯ টার সময় বগুড়া শহরের কৈগাড়ী মৎস্য অফিসের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আপেল মাহমুদ হলো, শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা এলাকার মৃতঃ আফতাব আহমেদ এর ছেলে। তিনি বর্তমানে একই উপজেলার ফুলদিঘী উত্তরপাড়া মাটির মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করেন, বগুড়া শহরের খাঁন মার্কেটের একটি ঔষুধের দোকানের প্রোপাইটর হিসেবে নিযুক্ত আছেন।
বগুড়া জেলা ডিবি কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯ টার সময় বগুড়া শহরের কৈগাড়ী মৎস্য অফিসের পাশে নিউ ব্যাটারী ঘরের সামনে পাড়া সড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে মাদক হিসেবে ব্যবহৃত ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও এর প্রতিটি পাতার গায়ে ম্যানুফ্যাকচারেড বাই এমএসএন ল্যাবেরটরীজ প্রাইভেট লিমিটেড, তেলেঙ্গানা, ভারত লিখা আছে।
ডিবি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সংগ্রহ করে মাদক সেবী ও কারবারিদের কাছে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী আপেল মাহমুদ মাদক কারবারীর বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Check Also

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক স্টাডিজ গ্রুপের দোয়া মাহফিল

বগুড়া সংবাদ  : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *