সর্বশেষ সংবাদ ::

কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস /২৬ইং পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু থানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।এছাড়াও সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন কাহালু উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। কুচকাওয়াজ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর মেজবাহাীজ্জুলাম চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মাহবুব হাসান, সদস্য সচিব শ্রী পফুল্ল্য, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মনিরুল ইসলাম, কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

ক্যাপসনঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বগুড়ার কাহালু সরকারি মডেল হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাহালুতে
ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠান
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার কাহালু উপজেলার আয়োজনে এক খতমে কুরআন এবং “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা ফিন্ড সুপার ভাইজার মো. গোলাম ফারুক ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহাীজ্জুলাম চৌধুরী, কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

Check Also

বগুড়া বাসিকে ৯এপ্রিল জাতীয় সংসদ উপ নির্বাচনে রেজাউল করিম বাদশা কে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানালেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি

বগুড়া সংবাদ :  বগুড়া বাসিকে ৯এপ্রিল জাতীয় সংসদ উপ নির্বাচনে রেজাউল করিম বাদশা কে ধানের শীষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *