সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল এর বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শনিবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মাদ আবু তাহের এর সভাপতিত্বে বার্ষিক সভায় বক্তব্য রাখেন শেয়ার হোল্ডার বেলাল হোসেন, মর্জিনা আক্তার, সৈকত ও এমডি শিমুল প্রমুখ। সভায় হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব, সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত শেয়ার হোল্ডাররা হাসপাতালের উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সভায় নতুন পরিকল্পনা গ্রহণ, বিভিন্ন প্রস্তাব অনুমোদন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। শেষ শেয়ার হোল্ডারদের মাঝে আইডি কার্ড, সার্টিফিকেট, সন্মানি ও পুরস্কার দেওয়া হয়।

Check Also

বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  টুর্নামেন্টের উদ্বোধন

    বগুড়া সংবাদ : বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) উদ্বোধন করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *