সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় রুয়া’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া বগুড়া জেলা ইউনিটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার রাতে বগুড়া শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুয়ার আজীবন সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও হাবিবুর রহমান আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আব্দুল বাসেদ, আজীবন সদস্য ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন রুয়ার আজীবন সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক ড. আব্দুল আউয়াল, অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মতিউর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল হক মোল্লা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে রুয়ার কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আব্দুল বাসেদ উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলামকে সভাপতি ও অধ্যাপক হাবিবুর রহমান আকন্দকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা ইউনিটের কমিটি ঘোষণা করেন।

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *