সর্বশেষ সংবাদ ::

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ায় আল রাজি ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার আনন্দ র‍্যালি

 

বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ায় আল রাজি ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বুধবার সকালে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান সুমন ও শহিদুল ইসলাম রাব্বানী, প্রধান শিক্ষক মাওলানা নাজমুস সাকিব, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবগন।
মাদরাসার সকল শিক্ষার্থীর অংশগ্রহণে র‍্যালিটি জলেশ্বরীতলা শাখা থেকে শুরু হয়ে সাতমাথা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে। পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। নতুন প্রজন্মের মাঝে রমজানের শিক্ষা ও চেতনা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ায় ২৫০ সিসি নতুন সুজুকি জিক্সার দুই রংয়ের বাইক উন্মোচন করলেন বাইক কর্ণার

বগুড়া সংবাদ  : বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের পরিবেশক র‍্যানকন মটরবাইকস লিমিটেড আজ ১৮ ফেব্রুয়ারি বগুড়ায় সুজুকি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *