সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৩ আসনে বিএনপির প্রার্থী মহিত বিজয়ী

বগুড়া সংবাদ : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১২ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকেই প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ভালো ছিল। তবে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার(ধানের শীষ) ১লাখ ২৬হাজার ৬’শ ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ১১দলীয় নির্বাচনী ঐক্য জোটের জামায়াতে ইসলামী মনোনীত নূর মোহাম্মাদ আবু তাহের(দাঁড়িপাল্লা) পেয়েছেন ১লাখ ৯হাজার ৬’শ ৭৬ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম(লাঙ্গল) পেয়েছেন ১হাজার ৪’শ ৭৫ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী তালুকদার(হাতপাখা) পেয়েছেন ১হাজার ৭’শ ৭১ ভোট। এ আসনে ৩লাখ ৩৯হাজার ১’শ ৭৩জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ২লাখ ৩৯হাজার ৫’শ ৯৬। বাতিল ভোট ৪হাজার ১’শ৯৮। ভোট প্রদানের গড় হার ৭২.৭৫।
#

Check Also

শিবগঞ্জে নবগঠিত ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া): বগুড়ার শিবগঞ্জে নবগঠিত ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসকদের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *