সর্বশেষ সংবাদ ::

উচ্ছ্বাস নয়, প্রার্থনায় বিজয় উদযাপন করলেন নব-নির্বাচিত এমপি মীর শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) : বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিজয় বা আনন্দ মিছিলের পরিবর্তে হযরত শাহ সুলতান বলখী (রহঃ) এর মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।

শুক্রবার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও শুভকামনা গ্রহণ করেন তিনি।

পরে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহঃ) এর মাজার জিয়ারত করে দেশ, জাতি, জিয়া পরিবার ও শিবগঞ্জবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। এসময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া, জনাব তারেক রহমান ও শিবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের সংবর্ধনায় সিক্ত হয়ে তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিজয়ের এই মুহূর্তে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, উপজেলার ১০২৮ টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন নেতা-কর্মীরা।

Check Also

উৎসবমুখর পরিবেশে বগুড়ার ৭ আসনে বিএনপির বিজয়

বগুড়া সংবাদ : উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *