সর্বশেষ সংবাদ ::

কাহালুর জামগ্রাম ইউনিয়নে বিএনপির নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মো. মোশারফ হোসেন এর ধানের র্শীষ মার্কার পক্ষে জামগ্রাম ইউনিয়নের বিএনপির আয়োজনে নির্বাচনী কেন্দ্রের এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত এজেন্টদের প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সদস্য একরাম হোসেন মন্ডল, আব্দুল বারিক, আমজাদ হোসেন, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, জামগ্রাম ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি রিমন মন্ডল, ৩নং ওয়ার্ড সভাপতি আজিম, ৪নং ওয়ার্ড সভাপতি আল আমিন, ৬নং ওয়ার্ড সভাপতি আবু তাহের, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবাবিল, ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জামগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান, জামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান প্রমূখ।

Check Also

শিবগঞ্জে প্রগতি সংস্থার উদ্যেগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক উপহার

বগুড়া সংবাদ :  বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রগতি কল্যাণ সংস্থা’র উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *