সর্বশেষ সংবাদ ::

৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন জামায়াতের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।

এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শাহ আলম, শিবগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মাসুদ চৌধুরী ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

Check Also

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *