সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫, মাদকদ্রব্য উদ্ধার 

বগুড়া সংবাদ :  র‍্যাব-১২ বগুড়ার পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয় ৫০ পিস ট্যাপেন্টাডল ও ১৩৬ পিস ইয়াবা।

 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। এরআগে শহরের সেউজগাড়ী আমতলা মোড়, জহুরুল নগর ঠেলাপট্টি ও নাটাইপাড়া বউ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার আলমগীর হোসেন (৪৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি শহরের দক্ষিণ নাটাইপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। বুধবার বিকেলে বউ বাজার মন্ডল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বগুড়া সদর থানার মামলায় আদালতে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে, গ্রেপ্তার চারজন মাদক কারবারি হলেন- কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামের মৃত ছিফাতুল্লাহের ছেলে ফজলাল ভোদো (৪১), বগুড়া শহরের জহুরুল নগর ঠেলাপট্টির আব্দুল খালেকের ছেলে খলিল শেখ (৩২), জহুরুল নগর মদিনা মসজিদ এলাকার আকবর আলীর ছেলে নসিব মন্ডল (৪০), একই মহল্লার মৃত মোফাজ্জল খানের ছেলে সোহাগ কুলু (৩৫)।

 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সেউজগাড়ী আমতলা মোড় রেলওয়ে মার্কেট সংলগ্ন রাস্তার ওপর মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার হয় কারবারি ফজলাল ভোদো। এছাড়া জহুরুল নগর ঠেলাপট্টি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। হাতেনাতে ধরা পড়ে কারবারি খলিল শেখ, নসিব মন্ডল এবং সোহাগ কুলু্। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তরপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

Check Also

বগুড়ায় আরিফ শেখ হত্যা মামলায় নির্দোষ স্বজনদের জড়ানোর অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আলোচিত আরিফ শেখ হত্যা মামলায় বয়োবৃদ্ধ শ্বশুর, স্বামী ও দেবরকে অন্যায়ভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *