সর্বশেষ সংবাদ ::

ঈদের দ্বিতীয় দিনেও সহস্রাধিক মানুষের মুখে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বগুড়ার শিবগঞ্জ উপজেলার সহস্রাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এর আগে ঈদের দিন শতাধিক গ্রামে অন্তত ৫ হাজার মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়।

২৯ মে-২০২৬, শুক্রবার উপজেলার আটমুল ইউনিয়নের ১২ গ্রাম এবং শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া এলাকার ১০ টি গ্রামে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে সহস্রাধিক পরিবারের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া হয়।

আটমুল ইউনিয়নে মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পুত্র রুপসী বিডি গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ও বিএনপি নেতা মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং আটমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মাকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গুজিয়াতে ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও পউস ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কোরবানির পশুগুলো প্রদান করেছে আল মানাহিল ফাউন্ডেশন এবং ইসলামিক রিলিফ সেন্টার, বাংলাদেশ। তাদের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচি এলাকার অসহায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ অনেক পরিবারের জন্য স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। তারা এমন মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Check Also

বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *