সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শিবির নেতা পাশা স্মরণে ফুটবল টুর্ণামেন্ট

বগুড়া সংবাদ : সোমবার সকালে শহীদ চাঁন্দু ক্রীড়া কমপ্লেক্সে বগুড়া শহর ছাত্র শিবির আয়োজিত শহীদ আনিছুর রহমান পাশা আন্ত: থানা ফুটবল টুর্ণামেন্টর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেক্রেটারী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হুসাইন সাঈদী, সাবেক ছাত্র নেতা এ এইচ এম শফিক, এনামুল হক রানা। খেলায় আলিয়া থানা শাখাকে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করে পুলিশ লাইন্স থানা। খেলা পরিচালনা করেন শহর শাখার আইন সম্পাদক আল জাবের হক্কানী।

 

Check Also

মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাবতলীতে পৌর মহিলাদলের সভানেত্রী সুরভীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *