বগুড়া সংবাদ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর–৬ আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মাঠপর্যায়ের প্রচারণা জোরদার করেছে বগুড়া জেলা ছাত্রদল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বগুড়া সদর উপজেলার লেহেরি পাড়া, শেখের কোলা ও পীরগাছা এলাকাসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণাকালে ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করা প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এছাড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন ও অলিউর রহমান উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিতু ফকির, সৌখিন চৌধুরী, আনাফ হৃদয়, হ্যারি, আলী হাসান ও রিয়াত এবং সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর। বগুড়া শহর শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন শেখ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল, সদস্য সচিব সাকিব ও যুগ্ম আহ্বায়ক সোহাগ উপস্থিত ছিলেন।এছাড়াও আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ আহ্বায়ক রিয়াজ, ইমরুল কায়েস, মুরাদ ও সোহাগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম ও রবিউল ইসলাম নাঈম গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা

