সর্বশেষ সংবাদ ::

কাহালু সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বগুড়ার কাহালু সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে অত্র কলেজের সুবর্ণজয়ন্তী ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবর্ণজয়ন্তী ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু সরকারি
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪, কাহালু- নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ.কে.এম রেজাউল করিম তানসেন । বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সৌগির আহম্মেদ রিতু, সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ উচ্ছাস, ছাত্রলীগ কাহালু সরকারি কলেজ শাখার সভাপতি মো. গোলাম আজম সুমন, সাধারণ সম্পাদক তাহাসিন হাসান সুইম প্রমুখ।

Check Also

শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *