সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত

বগুড়া সংবাদ : পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার পত্নীতলায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটেরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সঠিক তথ্যে ভোটার হবো-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত অফিসার আমিনুল হক।
পত্নীতলা প্রেসক্লাবের সাঃসম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী, সাংবাদিক মিজনুর রহমান, পরেশ টুডু, আল-আমিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *