সর্বশেষ সংবাদ ::

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনের দাবিতে বগুড়ার গাবতলীতে জামায়াতের বিক্ষোভ ও মিছিল

বগুড়া সংবাদ : ২৬ সেপ্টেম্বর বগুড়ার গাবতলীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামায়াতের আমীর মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো: আব্দুল হাকিম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য
মাওলানা মো: আব্দুল মজিদ
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোর্শেদূর রহমান, নায়েবী আমীর গাবতলী উপজেলা জামায়াত, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ পুটু,উপজেলা কর্মপরিষদবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। প্রধান অতিথি আব্দুল হাকিম সরকার বলেন, দেশের মানুষের কথা ভেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবী পেশ করেছে।জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, জুলাইয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তিনি বলেন জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের সকলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

Check Also

বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বিগত পালিয়ে যাওয়া সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *