সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জামায়াতের এমপি প্রার্থী ডক্টর পারভেজ এর উদ্যোগে টিউবয়েল বিতরণ

বগুড়া সংবাদ :  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেক্ট আর্গানাইজার (ইফসু)’র মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ এর নিজস্ব উদ্যোগে কাহালু উপজেলা অসহায় দরিদ্র পরিবারের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষে দ্বিতীয় পর্যায় ৮টি টিউবয়েল বিতরণ করা হয়।
বুধবার বিকেলে কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে টিউবয়েল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াতের কাহালু পৌরসভার মেয়র প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সহকারী সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, মাওঃ বেলায়েত হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী, মাওঃ আবু ইউসুফ, মাওঃ আব্দুল হামিদ, কাহালু পৌর জামায়াতের আমীর কাজী ফেরদৌসুর রহমান, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, জামায়াতনেতা আলহাজ্ব ফখরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *