

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ, বগুড়া) : “শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়”প্রতিপাদ্যে
বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে
র্যালি এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, শিবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, এস আই জাহিদ, সোনালী ব্যাংকের ম্যানেজার প্রবাল কুমার তালুকদার,
মহিলা দলের সভাপতি মিনারা বেগম,সহ কন্যা শিশু এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা