সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

বগুড়া সংবাদ  : বগুড়া জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করা হয়।

জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যা শিশুরা নিজেদের মেধা ও শিক্ষা দিয়ে সর্বক্ষেত্রেই নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। কিন্তু সামাজিক সচেতনতা ও নিরাপত্তার অভাবে তাদের এই বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি ডোর-টু-ডোর মোটিভেশন প্রোগ্রাম ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সমাজ থেকে নির্যাতন বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার নারীদের স্বাবলম্বী ও সম্মানিত করতে ফ্যামিলি কার্ডসহ একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারসহ নারী-ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে নারীভিত্তিক বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের প্রতিনিধিদের মাঝে চেক হস্তান্তর করা হয়।

Check Also

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সিটি কর্পোরেশনের অভিযান

বগুড়া সংবাদ   : বগুড়া মহানগরের ১৫নম্বর ওয়ার্ডের চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *