সর্বশেষ সংবাদ ::

কাহালুতে মৎস্য লাইসেন্স ব্যতীত পাঙ্গাস মাছের রেণু উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ :বুধবার সকাল পৌনে ১০ টায় বগুড়ার কাহালু পৌর এলাকার রেল স্টেশন সংলগ্ন আতিক মৎস্য খামারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আতিক মৎস্য খামারে লাইসেন্স ব্যতীত পাঙ্গাস মাছের রেণু উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতে অত্র মৎস্য খামারের মালিক মাহফুজার রহমান বাবলুর ২ লাখ টাকা জরিমানা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী সহ পুলিশের সদস্যবৃন্দ।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *