সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন

বগুড়া সংবাদ :বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্স শুক্রবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।

ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য খাজা আবু হায়াত হিরু ,খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা, বি এস এস এ এর চিপ প্রোগ্রাম অর্গানাইজার মোঃ ফজলে রাব্বি, উশু মার্শাল আর্ট প্রশিক্ষক জাহিদ হাসান, তানজির আলম স্বাধীন, হোসেন ও নাজিয়া আক্তার ।এই কোর্সে বগুড়া জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ জন প্রশিক্ষণার্থে অংশগ্রহণ করছে।

 

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *