

বগুড়া সংবাদ : লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত ইসলামী ব্যাংক বগুড়ার কাহালু শাখা ভবনের সামনে,“ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের” ব্যানারে ঘন্টা ব্যাপী শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা আমীর আলহাজ্ব মাওঃ আব্দুস শাহীদ খান, সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জামায়াত মনোনীত কাহালু পৌর মেয়র প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ আবু ইউসুফ,মাওঃ রেদুয়ানূল হক,বিশিষ্টি ব্যবসায়ী কালাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জহুরুল ইসলাম, মালঞ্চা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ আবু দাউদ প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা